গোপনীয়তা ও নীতি

গোপনীয়তা, পেমেন্ট ও
শিশু সুরক্ষা।

অ্যাকাউন্ট, পেমেন্ট আর শিশুর তথ্য নিয়ে আমাদের নিয়ম, সহজ ভাষায়।

আমরা কোন তথ্য নিই

অ্যাকাউন্ট খুলতে: অভিভাবকের নাম, মোবাইল নম্বর আর পাসওয়ার্ড। শিশুকে যোগ করতে: শিশুর নাম, ছেলে না মেয়ে, আর একটি পিন। আমরা পাসওয়ার্ড আর পিন খোলা লেখায় রাখি না।

শিশু কোন কাজ শেষ করল, সেই অগ্রগতি অ্যাকাউন্টে থাকে, যাতে আপনি দেখতে পারেন।

আমরা শিশুর ছবি, জন্মসনদ বা স্বাস্থ্যতথ্য চাই না। সংবেদনশীল তথ্য কোনো বিশ্লেষণ সেবায় পাঠাই না।

কেন নিই, কে দেখে

অ্যাকাউন্ট চালাতে, শিশুর অগ্রগতি আপনাকে দেখাতে আর পেমেন্টের হিসাব রাখতে। শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মীরা দেখেন। বিপণনের সম্মতি আলাদা ও ঐচ্ছিক; না দিলে শুধু সেবার প্রয়োজনে যোগাযোগ করা হবে।

আপনি চাইলে আপনার তথ্য মুছে ফেলতে বা ঠিক করতে বলতে পারেন।

খেলাঘর ও ব্রাউজারের তথ্য

খেলাঘরে টুনির সঙ্গে খেলার তথ্য (খেজুরের সংখ্যা, শব্দের পছন্দ) শুধু আপনার ব্রাউজারে থাকে; আমাদের সার্ভারে যায় না। ছবির ঘরে বানানো কার্ড আপনার ডিভাইসেই তৈরি হয়, আপলোড হয় না।

ক্যামেরার খেলা বন্ধ থাকে, অভিভাবক চালু করলে তবেই চলে। ছবি বা ভিডিও ফোনের বাইরে যায় না।

পেমেন্ট, নবায়ন ও ফেরত

  • অ্যাপ প্ল্যানের দাম অ্যাকাউন্টের ভেতরে দেখা যায়। টাকা দেওয়ার আগেই আপনি দাম দেখে নেবেন।
  • পেমেন্ট হয় pay.dheesoft.com এর মাধ্যমে। প্ল্যান প্রতিটি শিশুর জন্য আলাদা।
  • একবার পেমেন্টে প্ল্যান ৩০ দিন চলে। চালু রাখতে চাইলে আবার পেমেন্ট করুন। আমরা নিজে থেকে কোনো টাকা কাটি না।
  • কোনো ফ্রি ট্রায়াল নেই। খেলাঘরের খেলা আর অ্যাকাউন্টের কয়েকটি খেলা সব সময় বিনামূল্যে, তাই কেনার আগে সেগুলো দিয়ে দেখে নিন।
  • পেমেন্ট সফল হওয়ার পর আমরা সেই টাকা ফেরত দিই না।
  • একটি ব্যতিক্রম: একই পেমেন্টের টাকা দুবার কাটা গেলে, অথবা টাকা কাটা গেছে কিন্তু প্ল্যান খোলেনি, আমাদের জানান। বাড়তি কাটা টাকা, বা যে টাকার বদলে প্ল্যান খোলেনি, আমরা ফেরত দেব।
  • যেকোনো সময় বন্ধ করতে পারেন, শুধু আর নবায়ন করবেন না। যে তারিখ পর্যন্ত টাকা দেওয়া আছে, সে পর্যন্ত প্ল্যান চলবে।

শিশু সুরক্ষা

  • শিশুর মুখের ছবি বা ভিডিও লাগে না। অনুমতি ছাড়া কোনো শিশুর ছবি বা রেকর্ডিং আমরা প্রকাশ বা বিপণনে ব্যবহার করি না।
  • অ্যাপে বিজ্ঞাপন নেই, খেলার ভেতরে টাকা দিয়ে কিছু কেনার ব্যবস্থাও নেই।
  • শিশুর অংশ থেকে বের হতে অভিভাবকের পাসওয়ার্ড লাগে।
  • শিশুদের ব্যক্তিগত সামাজিকমাধ্যম অ্যাকাউন্টে আমরা যোগাযোগ করি না।

সেবার শর্ত

হাতেখড়ি এখন একটি শেখার অ্যাপ। শিক্ষকের সঙ্গে সরাসরি ক্লাস বা কোনো বিদ্যালয় এখন চালু নেই।

এটি পূর্ণ স্বীকৃত বিদ্যালয়ের বিকল্প নয় এবং বোর্ড-সনদের প্রতিশ্রুতি নেই।